Home / জেলার ঐতিহ্য

জেলার ঐতিহ্য

bd_sunamganj_district_locator_map-svg
বাংলাদেশে সুনামগঞ্জ জেলার অবস্থান
সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা জেলা।
 
‘সুনামদি’ নামক জনৈক মোঘল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। ‘সুনামদি’ (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তাঁর দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে।
 
বর্তমান সুনামগঞ্জ জেলার নাম ছিল বনগাঁও। ১৮৭৭ সালে সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠত হয়। ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত হয়। জেলায় মোট ৮১টি ইউনিয়ন এবং ২৭৭৩টি গ্রাম আছে। জেলার প্রথম প্রতিষ্ঠিত সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় ১৮৮৭ সালে, দ্বিতীয় স্কুল হচ্ছে দিরাই উচ্চ বিদ্যালয় দিরাই উপজেলার চান্দপুর ১৯১৫ সাল, তৃতীয় উচ্চ বিদ্যালয় হচ্ছে ব্রজন্নাথ উচ্চ বিদ্যালয় পাইলগাও জগন্নাথপুর ১৯১৯ সাল।
 
অভ্যন্তরীণ উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, প্রাকৃতিক অপার সৌন্দর্য সমাহারে এ জেলাটি ভরপুর। ভ্রমণ পিপাসুরা এই জেলায় উল্লেখযোগ্য কিছু স্থানে গিয়ে থাকেন তার মধ্যে রয়েছে টাঙ্গুয়ার হাওর, হাছন রাজার বাড়ি, সৈয়দপুর গ্রাম, নারায়ণতলা মিশন এবং টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প। দেশের কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতিতে এ জেলার গুরুত্ব অপরিসীম।
তথ্যসূত্র- ইন্টারনেট